সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের বিরুদ্ধে অসজন্যমূলক আচরণর অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে আগামী ২৮ অক্টোবর মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্ররি হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, তার সাথে কোন প্রকার খারাপ আচরন করা হয়নি বলে দাবি করে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেছেন, ভিপি "ল" ইয়ার অ্যাড. নুরুল আমিন কর্তক সরকারর স্বার্থ পরিপন্থী কাজ করায় আইন মন্ত্রণালয় তার বিষয়ে পত্র প্ররন করায় তিনি ক্ষিপ্ত হয়েছেন।
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহায়ক অ্যাড. মোঃ আকবর আলীর সভাপতিত্বে আইনজীবী সমিতির লাইব্ররি হলরুমে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, সংগঠনর সদস্য সচিব অ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল আমিন। সভায় উপস্থিত ছিলেন, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. শহীদ হাসান, অ্যাড. আবু সাঈদ রাজা, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. জি এম ফিরোজ আহমদ, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. ওলিউল্লাহ, অ্যাড. সিরাজুল ইসলাম (৫), অ্যাড.সাহরাব হাসন বাবলু ও অ্যাডভাকট সরদার সাইফসহ সংগঠনের নেতারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রট আদালত একটি মামলার আদেশ কে কেন্দ্র করে সিনিয়ার আইনজীবী অ্যাড. মো. আকরাম আলী এবং আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল আমিনের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস অসজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় আইনজীবীদের পেশাগত মর্যাদা ক্ষুন হয়েছ বলে তাঁরা দাবি করেন।
বক্তারা বলেন, আইনজীবীদের সঙ্গে কোনা বিষয় মতপার্থক্য দেখা দিলে তা আলোচনার মাধ্যম সমাধান করা সম্ভব। কি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের সঙ্গে অসজন্যমূলক আচরণ কোনাভাবেই কাম্য নয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণের দাবি জানান।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী ফারামের উদ্যোগে মানববন্ধন করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যম প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশবার্তা/জেএ