কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা ও

2026-10-25T12:56:36+06:00
2026-10-25T12:56:36+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা ও উপজেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় শহরের সবুজপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, "সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারই হলো একটি কল্যাণমুখী রাষ্ট্রের মূল ভিত্তি। দেশজুড়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

​বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান ও রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে প্রতিটি স্তরে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।

​এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের (ডা. নজরুল) সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, বিভাগীয় সমন্বয়ক ডা. মুনতাকিমুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী মো. আনোয়ার হোসেন।

​জেলা শাখা আয়োজিত এ সভায় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মী, প্রতিনিধি ও দলের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর দাফন, পাঁচ ঘণ্টা পর রাষ্ট্রীয় মর্যাদা
শাটডাউনের পরও জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
সুনামগঞ্জে এক মাঠে ৫২ জাতের ধান
প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement