নিস্তব্ধতা কেটে ফের কর্মমুখর ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটি শেষে চেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। ছুটি কাটিয়ে নগরবাসী কর্মস্থলে ফেরায় সকাল থেকেই

2026-10-25T14:20:58+06:00
2026-10-25T14:23:34+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিস্তব্ধতা কেটে ফের কর্মমুখর ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ২:২৩ পিএম
⏲
সংগৃহীত ছবি
দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটি শেষে চেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী ঢাকা। ছুটি কাটিয়ে নগরবাসী কর্মস্থলে ফেরায় সকাল থেকেই যানবাহনের চাপ ও মানুষের উপস্থিতি বেড়েছে। গণপরিবহনে অতিরিক্ত ভিড় এবং বিভিন্ন পয়েন্টে যানজটের কারণে ভোগান্তিতে পরতে হয়েছে অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানগামী যাত্রীদের।

রোববার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে সড়কে কর্মচাঞ্চল্যের এমন চিত্র দেখা গেছে। সকাল ৮টার পর থেকেই সড়কগুলোতে বাসের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হতে থাকে। গণপরিবহনে আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে বাসে ওঠেন, আবার ভিড়ের কারণে অনেকে বাসে উঠতে না পেরে পরবর্তী পরিবহনের জন্য অপেক্ষা করেন।

বাড্ডা এলাকায় দায়িত্বে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল। রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজটও ছিল। তবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। এখন চাপ কমেছে, তেমন একটা যানজট নেই।

বাড্ডা ও রামপুরা এলাকায় গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়ামাড়িতে যানবাহনের গতি কমে আসে। হাতিরঝিল, মালিবাগ ও মৌচাক এলাকাতেও মন্থর গতিতে গাড়ি চলাচল করতে দেখা যায়।

বাড়তি সময় হাতে নিয়ে বের হয়েও যানজটে পড়ার কথা জানান অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন। তিনি বলেন, ছুটির পর আজ কাজে বের হয়েছি। সকালে এসে দেখি অনেক মানুষের ভিড়। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোনো বাসে উঠতে পারলেও ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন। রাস্তায় যানজট থাকলে অফিসে পৌঁছাতেও দেরি হয়ে যায়।

পরিবহন চালকরা জানান, সকাল থেকেই মূল সড়কে যাত্রী ও গাড়ির সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। বাসচালক আবুল কালাম বলেন, ছুটির পর আজ রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। সকাল থেকেই যাত্রীও বেশি। যানজটের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশি সময় লাগছে। যাত্রী ওঠানো নামানোর সময়ও ভিড় সামলাতে হচ্ছে। সব মিলিয়ে সড়কে আগের সেই ব্যস্ততা ফিরে এসেছে।

পথচারী আয়নাল হোসেনও ছুটির আমেজ কেটে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ছুটির সময় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম ছিল। আজ সকাল থেকে আবার আগের মতো ভিড় দেখা যাচ্ছে। রাস্তা পার হতে গেলেও গাড়ির চাপের কারণে অপেক্ষা করতে হচ্ছে। মানুষের তাড়া, গাড়ির হর্ন আর যানজট সব মিলিয়ে ঢাকা আবার আগের রূপে ফিরেছে।

পূজার ছুটিতে ঢাকার সড়কগুলো শান্ত ও ফাঁকা থাকলেও কর্মদিবসের প্রথম সকালেই রাজধানীর প্রতিটি সড়ক ও ফুটপাতে চিরাচরিত ব্যস্ততা দেখা যায়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সে গণবিক্ষোভের পর পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৪ শতাংশ, তিন বছরে সর্বোচ্চ
দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল, বেড়েছে রাজস্ব

সর্বাধিক পঠিত 

বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বরুড়ায় চক্ষু শিবিরে ৫০০ রোগী, অস্ত্রোপচারে নির্বাচিত ৭০ জন
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement