গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ধরগাঁওস্থ ‘এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট’ এর ২৬তম বৃত্তি পরীক্ষার

2026-10-24T19:28:31+06:00
2026-10-24T19:31:48+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৭:৩১ পিএম
⏲
দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারের ধরগাঁওস্থ ‘এম এ গণি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট’ এর ২৬তম বৃত্তি পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মকব্বির আলীর সভাপতিত্বে এবং সচিব মোহাম্মদ মাসুক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম ইসরাঈল আহমদ, সহ সভাপতি আব্দুস সালাম, কেন্দ্র সচিব ফাতেমা ইয়াসমিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য সুহেল মিয়া ও আনোয়ার হোসেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ নভেম্বর দুটি কেন্দ্রে ২৬তম স্কুল ও মাদরাসাভিত্তিক জুনিয়র বৃত্তি পরীক্ষা, ১৫তম আয়শা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং ১৪তম আম্বর আলী ও সফিনা বিবি চতুর্থ শ্রেণি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

তিনটি বিভাগে সর্বমোট ৫৫০ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

আগামী ১৫ ডিসেম্বর এসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কৃতকার্য মোট ৬৬ জন শিক্ষার্থীকে ট্রাস্টের পক্ষ থেকে সনদপত্র এবং নগদ এক লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় ভেঙে পড়া সেতুর জায়গায় নড়বড়ে কাঠের পুল
বিশ্ববাজারে লাফিয়ে বাড়লো তেলের দাম, ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প
খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের লঞ্চিং অনুষ্ঠিত
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement