বিশ্ববাজারে লাফিয়ে বাড়লো তেলের দাম, ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত হামলা, লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ

2026-10-24T19:50:13+06:00
2026-10-24T19:50:13+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিশ্ববাজারে লাফিয়ে বাড়লো তেলের দাম, ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের অব্যাহত হামলা, লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে চলমান অবরোধের মুখে বিশ্ববাজারে আকাশচুম্বী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবারের লেনদেনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

আন্তর্জাতিক জ্বালানি বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ‘ব্রেন্ট ক্রুড’ এবং যুক্তরাষ্ট্রের ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) উভয় ব্র্যান্ডেরই দাম লাফিয়ে বেড়েছে। 

রয়টার্সের বরাতে জানা যায়, শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেলপ্রতি এর দাম ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এর দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, এর আগে গত ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত তুঙ্গে থাকার সময় অপরিশোধিত তেলের বাজার এমন রেকর্ড উচ্চতায় উঠেছিল। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সার্বিকভাবে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের তেল অবকাঠামো লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের একের পর এক ড্রেন ও ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সংলগ্ন এলাকায় তেলের সংকট ছড়ানোর ঘটনা আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রথাগত শেয়ারসূচকগুলোর পতন ঘটলেও দেশটির প্রধান পুঁজিবাজার 'ওয়াল স্ট্রিট'-এর জ্বালানি খাতের শেয়ার দর ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড গড়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শরণখোলায় ভেঙে পড়া সেতুর জায়গায় নড়বড়ে কাঠের পুল
বিশ্ববাজারে লাফিয়ে বাড়লো তেলের দাম, ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প
খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের লঞ্চিং অনুষ্ঠিত
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement