বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার।

2026-10-24T17:12:36+06:00
2026-10-24T17:12:36+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিধিনিষেধের মুখেও রাজপথে নামার ঘোষণা শিক্ষার্থীদের
বিক্ষোভ ঠেকাতে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন
সরকারের পদক্ষেপকে ‘কর্তৃত্ববাদী’ বলল অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার। বিক্ষোভকারীদের শনিবারের (২৪ অক্টোবর) নতুন কর্মসূচির পরিপ্রেক্ষিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ফরাসি সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার নিজের প্রতিরক্ষা পরিষদ এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্যারিসসহ বিভিন্ন প্রধান শহরে জনসমাগম ও গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশের সাম্প্রতিক এই অস্থিরতার জন্য ‘উগ্র-বামপন্থী’ দলগুলোকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, গত সপ্তাহের তুলনায় এবার প্রায় ১০ হাজার বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর সঙ্গে এলিট ইউনিট, অশ্বারোহী পুলিশ, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান ও জলকামান অন্তর্ভুক্ত থাকবে। 

তিনি স্পষ্ট করে বলেন, দাঙ্গাবাজ, লুটতরাজকারী এবং যারা সহিংসতায় লিপ্ত হবে, তাদের প্রতি আমরা কোনো নমনীয়তা দেখাব না। আমরা কোনো শান্তিপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ বিক্ষোভের কথা বলছি না। আমরা অত্যন্ত সতর্ক ও কঠোর থাকব; কোনো ধরনের বিশৃঙ্খলাকেই ছাড় দেওয়া হবে না। গত সপ্তাহে কিছু সংবেদনশীল এলাকায় যে কারফিউ জারি করা হয়েছিল, তা বহাল থাকবে।

প্যারিসে রাতের কারফিউ সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে এবং লিওঁ শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে শনিবারের জন্য ঐতিহ্যবাহী ল্যুভর জাদুঘর ও লুই ভুইতোঁ ফাউন্ডেশন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া প্যারিসে চলমান ‘আর্ট বাসেল’ শিল্প মেলা নির্ধারিত সময়ের দুই দিন আগেই বন্ধ করে দেওয়া হয়। 

বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবারের সহিংসতার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কেবল শ্রমিক ইউনিয়নগুলোকে বিক্ষোভের অনুমতি দিলেও তা প্রত্যাখ্যান করে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ফরাসি শিক্ষার্থীদের জাতীয় সংগঠন ‘ইউএনইএফ’ ও সরকারবিরোধী আন্দোলন ‘ইয়েলো ভেস্ট’। 

সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে ইউএনইএফ জানিয়েছে, ম্যাক্রোঁ আমাদের দেশে বিক্ষোভ করার স্বাধীনতাকে পদদলিত করছেন এবং তিনি যে প্রজাতন্ত্রের মূল্যবোধ রক্ষার দাবি করেন, তার ওপরই অপমানজনক আচরণ করছেন।

অন্যদিকে সরকারের এমন কঠোর অবস্থান ও নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘কর্তৃত্ববাদী আচরণের দিকে ঝুঁকে পড়া’ বলে মন্তব্য করেছে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের ব্যবহূত অস্ত্রের আঘাতে শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্করা আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

ফরাসি শ্রমিক সংগঠনের নেতারাও সতর্ক করে বলেছেন, জনগণের ক্ষোভের মুখে এমন নিষেধাজ্ঞা উল্টো ফল বয়ে আনবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন মারা গেছেন
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা-বিনিয়োগ
নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement