নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে নীলফামারীতে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে

2026-10-24T17:44:38+06:00
2026-10-24T17:44:38+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
সম্মাননা পেলেন গুণীজনেরাও
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দিতে নীলফামারীতে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোড়গ্রাম ইউনিয়ন ও প্রগতি শিক্ষার্থী সংঘ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মো. আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক গোলাম মাজেদ হেলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জজ কোর্টের জিপি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু মোহাম্মদ সোয়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা আহ্বায়ক মো. আব্দুল মজিদ, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, গোড়গ্রাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এবং এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ।

এ ছাড়া বক্তব্য দেন গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিপু সিদ্দিকী, জাসাসের যুগ্ম আহ্বায়ক মাসুম প্রধান এবং ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সলেমান আলী। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোড়গ্রাম ইউনিয়নের উপদেষ্টা মো. ফরহাদ আলম।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে সমাজের উন্নয়ন এবং দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

তাঁরা আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে সমাজের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষার্থী ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং গুণীজনদের সম্মাননা জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের লঞ্চিং অনুষ্ঠিত
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন মারা গেছেন
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, ৪০ রোগী আহত
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement