মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের কোপে তাইজুল সরদার (২৬) নামে এক

2026-10-22T15:48:20+06:00
2026-10-22T15:48:20+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের কোপে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন সরদার (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ও আহতের পরিবার, হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এবং কালকিনি থানা-পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপুদ্দি ১ নম্বর ওয়ার্ডের রুস্তম সরদারের ছেলে তাইজুল সরদার (২৬) এবং আ. বারেক সরদারের ছেলে আলামিন সরদার (৩৫) সকালে কালকিনি উপজেলার কালিগঞ্জ বাজারে যান। সেখানে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের মারধর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁরা দুজনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাইজুল সরদারকে মৃত ঘোষণা করেন। আহত আলামিন সরদারের চিকিৎসা চলছে।

আহত আলামিন সরদারের ভাষ্য অনুযায়ী, তাঁরা সকালে কালিগঞ্জ বাজারে দৈনন্দিন বাজার করতে গিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে সকাল সোয়া ৯টার দিকে আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের নেতৃত্বে মোতালেব চৌকিদারের ছেলে জহির চৌকিদার, মহসিন চৌকিদার ও আরও অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজন তাঁদের অতর্কিতভাবে ঘিরে ধরে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কোপান। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত তাইজুল সরদারের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সৌদিতে ৬ মাসে বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার বর্ণাঢ্য র‍্যালি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আহত ১
বলিউডের তিন তারকাকে খুনের ছক, ৩ মাস ধরে চলেছে পরিকল্পনা
হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১০৩১

সর্বাধিক পঠিত 

বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
পিরোজপুর পৌরসভার সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সোহেল
টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement