টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ

2026-10-21T13:08:16+06:00
2026-10-21T13:08:16+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে ৩২ হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:০৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই দিনে পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ১৬ এপিবিএন, টেকনাফের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় ব্যাটালিয়নের সাইবার টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের সদস্যরা।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ১৬ এপিবিএনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করে বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের ব্লক-এ৬ এলাকায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল আজিজ (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ওই আসামি নিজ বাসায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে দিবাকালীন মোবাইল পার্টির এএসআই (সশস্ত্র) মনির হোসেনসহ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল আজিজকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল আজিজের বিরুদ্ধে টেকনাফ থানার মামলা নম্বর ৪৮(০৮)২২, জিআর নম্বর ৭৭০/২২ রয়েছে। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আব্দুল আজিজ (৩৩) এফসিএন নম্বর ২৭৩৩৫১। তার পিতার নাম আব্দুর রশিদ। তিনি চাকমারকুল এপিবিএন ক্যাম্পের এ৬ ব্লকের বাসিন্দা। একই দিনে ১৬ এপিবিএনের পৃথক দুই কার্যক্রমে ৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর এবং একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement