মাগুরায় গুলিতে পৌর যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হোসেন (শাকের) নামে পৌর যুবদলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর

2026-10-21T16:20:20+06:00
2026-10-21T16:20:20+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় গুলিতে পৌর যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:২০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হোসেন (শাকের) নামে পৌর যুবদলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। নিহত শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকের হোসেন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত কাউন্টারের সামনে আসে। তাদের একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিল। অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে থাকা মোটরসাইকেলটি উচ্চ শব্দ করতে থাকলে কাউন্টারের ভেতরে থাকা শাকেরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহতের স্বজনেরা জানান, বুধবার ভোর ৫টার পর তাঁর ভাগনে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে কর্মরত ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর মাথার পেছনে গুলির চিহ্ন শনাক্ত করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

শাকের হোসেন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনালের কাউন্টার মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। সকাল ৭টা থেকে বাস কাউন্টার বন্ধ রেখে মাগুরা-ফরিদপুর সড়ক, ঢাকা রোড এবং ভায়না এলাকায় মাগুরা-যশোর সড়কে বাস রেখে অবরোধ করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।

ঘটনার পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একাধিক তদন্ত দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ শুরু করেছে।

নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইনুল ইসলাম তাঁর মাথায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও সিআইডিসহ একাধিক দল তদন্তে কাজ করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

এদিকে, ঘটনার পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি উত্তেজিত না হয়ে মোটরশ্রমিক ও এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, শাকের হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement