বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার বরুড়া উপজেলায় মাছের ঘেরের কারণে ভাঙনের মুখে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। কোথাও কোথাও সড়কের অর্ধেকেরও বেশি অংশ

2026-10-20T15:28:04+06:00
2026-10-20T15:28:04+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পিএম 
⏲
কোথাও কোথাও সড়কের অর্ধেকেরও বেশি অংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে।
কুমিল্লার বরুড়া উপজেলায় মাছের ঘেরের কারণে ভাঙনের মুখে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। কোথাও কোথাও সড়কের অর্ধেকেরও বেশি অংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কের সীমানা থেকে কমপক্ষে ১০ ফুট দূরে পুকুর বা মাছের ঘের খননের বিধান থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তবে বিধিবিধান লঙ্ঘন করে ঘের তৈরি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

২০ অক্টোবর সরেজমিনে দেখা যায়,  উপজেলার আদ্রা ইউনিয়নের মনোহরপুর মুন্সিবাড়ি থেকে নোয়াগাঁও ভূঁইয়া বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মাটি ধসে পড়েছে। সড়কের দুই পাশে থাকা ছোট-বড় মাছের ঘেরের কারণে কোথাও কোথাও সড়কের উল্লেখযোগ্য অংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

একই ইউনিয়নের অশ্বদিয়া বাজারসংলগ্ন নোয়াগাঁও সড়কের দিঘিরপাড় থেকে নরিন্দ্রপুরের সিরাজ মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝলম ইউনিয়নের ষোলাপুকুরিয়া থেকে বরুড়ার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বিভিন্ন অংশ ভেঙে পড়লেও তা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মাছের ঘেরের পাড়ে পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় ভাঙন বাড়ছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।

এদিকে মনোহরপুর মুন্সিবাড়িসংলগ্ন একটি মাছের ঘেরের মালিক মোহাম্মদ আমিন বলেন, ঘেরটি অনেক আগে থেকেই রয়েছে। ১০ থেকে ১৫ বছর আগে সেখানে ধান চাষের পাশাপাশি মাছ চাষ করতেন তিনি। ঘেরটি খুব বেশি গভীর নয় বলেও দাবি করেন তিনি। বর্তমানে ঘেরটি তোফাজ্জল হোসেনের কাছে ভাড়া দেওয়া হয়েছে। তাঁকে দ্রুত সড়ক ও ঘেরের পাড় মেরামত করতে বলেছেন বলে জানান আমিন।

বরুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু বলেন, মাছচাষিদের নিয়ে বিভিন্ন সময় সভা-সমাবেশ করে তাঁদের সতর্ক করা হয় এবং আইন মেনে মাছের ঘের নির্মাণের নির্দেশনা দেওয়া হয়। এরপরও কেউ কেউ বিধিবিধান উপেক্ষা করে মাছের প্রজেক্ট তৈরি করায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বরুড়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, বেআইনিভাবে কেউ মাছের প্রজেক্ট খনন করলে এবং এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ১৯৯৬ সালের বিধি ২৮ অনুযায়ী, নিজ ভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ ফুট ভেতরে পুকুর বা মাছের ঘের সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি রাস্তার সীমানা থেকে কমপক্ষে ১০ ফুট দূরে এবং ৪৫ ডিগ্রি ঢাল রেখে পুকুর বা মাছের ঘের খনন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, সরকারি আইন না মেনে মাছের ঘের তৈরি ও চাষাবাদের কারণে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে ঘেরমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে : প্রধানমন্ত্রী
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী,নজরদারিতে চীনা নৌবাহিনী
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস

সর্বাধিক পঠিত 

ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক না : সভাপতি প্রার্থী সজল
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement