আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার

ভোলা প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.)

2026-10-20T16:15:53+06:00
2026-10-20T16:15:53+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম 
⏲
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর অভিযোগ, লুটপাটের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল দলটি। বিপুল পরিমাণ অর্থ নিয়ে তারা দেশ ছেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো তাঁকে এ সংবর্ধনা দেয়।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ মনে করেছিল, লুটপাটের মধ্য দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকা সম্ভব হবে। কিন্তু তাদের সেই ধারণা বাস্তবায়িত হয়নি। দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের একাধিক নেতার সাজা হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।

বর্তমান সরকারের জবাবদিহি ও বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, এখন মানুষ সরকারের পাশাপাশি সরকারপ্রধানেরও সমালোচনা করতে পারছে।

একজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান স্পিকার। এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেনের বিষয়ে স্পিকার বলেন, মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়ে পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় তিনি ভূমিকা রেখেছিলেন। তবে তাঁর হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান স্পিকার।

নিজ দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীনতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে : প্রধানমন্ত্রী
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী,নজরদারিতে চীনা নৌবাহিনী
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস

সর্বাধিক পঠিত 

ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক না : সভাপতি প্রার্থী সজল
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement