দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ

2026-10-20T15:31:01+06:00
2026-10-20T15:31:31+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দুর্গাপূজায় উপকূলে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৩:৩১ পিএম
⏲
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। গতকাল সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তায় নিয়মিত দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় পূর্ব জোনের আওতাধীন তিন জেলার ১১টি উপজেলার উপকূলীয় এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ অঞ্চলের ৬৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজার উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। 

পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে। ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ প্রান্তিকুজ্জামান (এল), বিএন, ইলেকট্রিক্যাল অফিসার, বিসিজিএস তাজউদ্দীন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে : প্রধানমন্ত্রী
মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে কিম জং উন
ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী,নজরদারিতে চীনা নৌবাহিনী
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস

সর্বাধিক পঠিত 

ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
পেশাজীবী সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ ঠিক না : সভাপতি প্রার্থী সজল
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement