ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।নবনির্বাচিত কমিটির সভাপতি মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামান পলাশ সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) এ উপলক্ষে সিনেট ভবনের ডিইউএএ ফ্লোরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আনন্দঘন পরিবেশে গেট-টুগেদারসহ বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে উপস্থিত সব সদস্যের মতামত ও সম্মতির ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হিসেবে বশির আহমেদ খান।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক পদে কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ পদে মো. ফখরুল ইসলাম খান , সহ সাংগঠনিক সম্পাদক পদে এস এম আরিফুল ইসলাম ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজীব মিনা , সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফ ঠাকুর এবং প্রচার সম্পাদক পদে মো: নজরুল ইসলাম রাসেল নির্বাচিত হয়েছেন।
দেশবার্তা/আরএইচ