প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনের মধ্য থেকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

2026-10-18T12:59:56+06:00
2026-10-18T12:59:56+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম 
⏲
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনের মধ্য থেকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি একথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারতের আয়োজন করা হয়।

রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল জাতীয় পর্যায়েই নয়, দেশের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। করোনা মহামারী, অতিবৃষ্টি, বন্যা কিংবা শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিয়েছেন এবং মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও এই সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে অনলাইনে সাইন্স এক্সিবিশনসহ নানামুখী ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে। এছাড়া দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া মানুষকে কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসা সহায়তা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো অসংখ্য মানবিক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement