শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোর-নড়াইলে নিরাপত্তা জোরদার

হাবিবুর রহমান হবি, যশোর

সারাদেশ

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোর ও নড়াইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা। পূজামন্ডপও আশপাশের এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা

2026-10-18T16:28:51+06:00
2026-10-18T16:28:51+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোর-নড়াইলে নিরাপত্তা জোরদার
হাবিবুর রহমান হবি, যশোর
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম 
⏲
দুর্গাপূজাকে ঘিরে যশোর ও নড়াইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোর ও নড়াইলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা। পূজামন্ডপ ও আশপাশের এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন মন্দির পরিদর্শনকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান এসআরবি-৬-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম-উল হক।

তিনি জানান, এসআরবি-৬-এর দায়িত্বাধীন এলাকায় মোট ১ হাজার ২৭৮টি পূজামÐপ রয়েছে। এসব মÐপে নির্বিঘেœ পূজা উদযাপন নিশ্চিত করতে গত ১৩ অক্টোবর থেকে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, পূজামÐপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আগেই শনাক্ত ও প্রতিরোধ করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে সক্রিয় রয়েছে সাইবার মনিটরিং সেল।

তিনি আরও জানান, শহরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহজনক তৎপরতা  পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসআরবি-৬-এর পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষ যাতে ভয়ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের সময় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/জেএ



সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement