সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় মারজিয়া (১৯) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মারজিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী থানার নোয়াপাড়া এলাকার মোঃ মজনু মিয়ার মেয়ে এবং স্বামী আশরাফুল নেত্রকোণা জেলার মদন থানার খাগুরিয়া এলাকার আবুল মিয়ার ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সারে ১২টার দিকে সোনারগাঁও পৌরসভার পুরান টিপুরদী এলাকায় ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মারজিয়া সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় স্বামী আশরাফুলকে (২১) নিয়ে মোঃ রফিকুল ইসলামের একটি টিনসেড করা ভাড়া বাসায় থাকতেন। সে স্থানীয় কেন্টাকি নিট কম্পোজিট লিমিটেড-এ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় সময়ই তাদের মধ্যে মনমালিন্য হতো, গত দুই দিন আগে বিকাশের টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
নিহতের স্বামী আশরাফুল জানান, রাতে বাসায় ফিরে দেখি দরজা-জানালা বন্ধ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মিন্টু মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্তবস্থায় মরদেহ করি। ময়না তদন্তের জনে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
প্রতিনিধি/আরএইচ