সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি

2026-10-18T15:31:24+06:00
2026-10-18T15:31:24+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। একদিকে চলছে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘৮ম বিমক্স-২০২৬’, অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদের অংশগ্রহণে জমে উঠেছে নিয়মিত আয়োজন ‘সুপার সেল কার বাজার’।

জাহাজ নির্মাণ থেকে শুরু করে বন্দর পরিচালনা, মেরিন ইঞ্জিনিয়ারিং, জাহাজ পুনর্ব্যবহার ও অফশোর প্রযুক্তির সর্বশেষ সরঞ্জাম ও উদ্ভাবন তুলে ধরতে বিমক্স-২০২৬-এ অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রদর্শনীতে নিজেদের পণ্য, প্রযুক্তি ও সেবার নানা দিক তুলে ধরছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইসিসিবির নবরাত্রি হলে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আয়োজকদের মতে, বাংলাদেশের সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ, নেদারল্যান্ডসসহ সাতটি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীটি আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অন্যদিকে, আইসিসিবিতে শুক্রবার বসেছে ‘সুপার সেল কার বাজার’-এর আরেকটি আসর। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ আয়োজনে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে। বাজারটি চলবে রাত ৮টা পর্যন্ত।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার নিয়মিত বসছে। আয়োজকদের দাবি, ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে এ কার বাজার ঘিরে অংশগ্রহণও বাড়ছে।

এখানে একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার পাশাপাশি সেগুলোর বৈশিষ্ট্য ও দাম তুলনা করতে পারছেন ক্রেতারা। এতে গাড়ি কেনার জন্য একাধিক স্থানে ঘোরার প্রয়োজন কমছে। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আইসিসিবি এ আয়োজনের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement