রাণীনগরে দেয়াল কেটে কীটনাশকের দোকানে চুরি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

মালামাল খোয়া গেছে সাড়ে ৩ লাখ টাকারনওগাঁর রাণীনগরে কীটনাশকের দোকানের ইটের দেয়াল কেটে প্রায় ৩ লাখ ৩৮ হাজার

2026-10-18T14:50:13+06:00
2026-10-18T14:50:13+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে দেয়াল কেটে কীটনাশকের দোকানে চুরি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মালামাল খোয়া গেছে সাড়ে ৩ লাখ টাকার
নওগাঁর রাণীনগরে কীটনাশকের দোকানের ইটের দেয়াল কেটে প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লোহাচুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার (১৮ অক্টেবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

দোকানমালিক বেলায়েত খন্দকার লোহাচুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান খন্দকারের ছেলে। তিনি বলেন, সিনজেনটা কোম্পানির খুচরা বিক্রেতা হিসেবে লোহাচুড়িয়া বাজারে ব্যবসা করে আসছেন। শনিবার সারা দিনের ব্যবসা শেষে দোকানে তালা দিয়ে বাড়িতে যান। রোববার সকালে দোকান খুলে দেখেন, চোরেরা দোকানের পেছনের ইটের দেয়াল কেটে প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রোববার সকালে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে কাজ চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement