আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রকৌশলী

2026-10-18T14:45:16+06:00
2026-10-18T14:45:16+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি হারুন সম্পাদক শফিউল আলম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কিশোরগঞ্জ জেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রকৌশলী মো. হারুন অর রশিদ সভাপতি এবং প্রকৌশলী জি. এম. শফিউল আলম আরজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ শহরের সমবায় ভবনের নিচতলায় অবস্থিত আইডিইবি জেলা কার্যালয়ে আলোচনার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. কামরুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. শাহজাহান সবুজ ও প্রকৌশলী ফজলুর রহমান বাবুলের স্বাক্ষরে ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম আকন্দ ও মো. মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সোহাগ, অর্থ সম্পাদক শেখ আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ আজাদ, চাকরিবিষয়ক সম্পাদক মো. ওবায়দুর রহমান, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মো. আরিফুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক ফারুক মিয়া, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াছিন খান, সমাজকল্যাণ সম্পাদক মো. ওয়ালিউল হোসেন উল্লাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সৌভিক বল তুর্য, তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিকুল ইসলাম রাজিব, মহিলা ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক শাহনা সুলতানা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. আজিজুর রহমান এবং ছাত্রবিষয়ক সম্পাদক মো. ফাইজ উদ্দীন।

নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, ‘আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটির মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

সাধারণ সম্পাদক প্রকৌশলী জি. এম. শফিউল আলম আরজু বলেন, ‘প্রকৌশলীদের ঐক্য সুদৃঢ় করা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে আমরা আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতায় আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখাকে আরও গতিশীল করতে চাই।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement