দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ই অক্টোবর-২০২৬ রবিবার

2026-10-18T13:31:02+06:00
2026-10-18T13:31:02+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:৩১ পিএম 
⏲
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ই অক্টোবর-২০২৬ রবিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মো. মজিবর রহমান বাচ্চু, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ সুমন, পরিচালক মো. মোস্তফা কামাল মিলন, সাবেক পৌর কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব।

আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর ব্যাটারি চালিত  অটো মালিক সমিতির সভাপতি মো. মোকলেসুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দিনাজপুর ব্যাটারি চালিত ইজি বাইক সোসাইটি মালিক - শ্রমিক চালক সোসাইটির  সভাপতি মো. নুরুল ইসলাম আবু, সাধারণ সম্পাদক মো. আবু তালেব, অটো বাইক শ্রমিক ইউনিয়ন জোড়াব্রিজ (২৬১০) শাখার সভাপতি হুমায়ুন কবির নয়ন প্রমুখ।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভায় এবং সদর উপজেলার দশটি ইউনিয়নে ১০ হাজার ডিজিটাল নম্বর প্লেট প্রদান করা হবে। এরপর এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর পৌরসভা চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি সেখানে একটি নিম গাছ ও একটি জলপাই গাছের চারা রোপন করেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement