নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (১) নূর-ই

2026-10-18T20:03:55+06:00
2026-10-18T20:03:55+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (১) নূর-ই আলম মিঠু। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি এসব অনুদান দেন।

রোববার (১৮ অক্টোবর) নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নূর-ই আলম মিঠু। এ সময় তিনি দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন এবং পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন দাস, সাংবাদিক সুবীর কুমার দাস, দেবাশীষ কুমার সাহাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার বার্তা দিতেই বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকে কেন্দ্র করে স্থানীয় আয়োজক ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement