পিরোজপুরে সাংবাদিক আমীর খসরুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

খ্যাতনামা সাংবাদিক ও পিরোজপুরের কৃতী সন্তান আমীর খসরুর মৃত্যুতে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭

2026-10-18T13:38:05+06:00
2026-10-18T13:38:05+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে সাংবাদিক আমীর খসরুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম 
⏲
সাংবাদিক আমীর খসরুর মৃত্যুতে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
খ্যাতনামা সাংবাদিক ও পিরোজপুরের কৃতী সন্তান আমীর খসরুর মৃত্যুতে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর পিরোজপুর শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে 'ক্লাব ফিফটি প্লাস' নামের বন্ধুবান্ধবদের সংগঠনের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। 

শোকসভায় বক্তারা বলেন, আমীর খসরু ছিলেন দেশের একজন খ্যাতনামা, অভিজ্ঞ ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তিনি দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তাঁর কর্মময় জীবনের গুরুত্ব ও পেশাগত অবদানের স্বীকৃতি বহন করে। 

বক্তারা আরও বলেন, আমীর খসরু ছিলেন দৃঢ়চেতা ও পেশার প্রতি নিষ্ঠাবান একজন সাংবাদিক। নিজের চিন্তা ও আদর্শের প্রতি অবিচল থেকে তিনি সাংবাদিকতা ও লেখালেখিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি 'সাপ্তাহিক বুধবার' নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। তাঁর কর্ম ও পেশাগত অবদান তাঁকে দীর্ঘদিন মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে। 

বক্তারা বলেন, আমীর খসরুর পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক। সেই পরিবারের সন্তান হিসেবে আমীর খসরুও নিজ মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি ও কর্ম চিরস্মরণীয় হয়ে থাকবে। 

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আহসানুর কবির বাদলের সভাপতিত্বে এবং মিজানুর রহমান থোকনের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চান, জ্যেষ্ঠ সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন।

আরো বক্তব্য দেন, দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ সহি, মির্জা জহিরুল হক, অ্যাডভোকেট সমর কৃষ্ণ লিটু, ডাঃ সুখরঞ্জন দাস, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান ও সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা মরহুম আমীর খসরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের সুস্থতা এবং উপস্থিত সবার কল্যাণ কামনা করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর-ই আলম মিঠু
সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রাজধানীতে ডিএনসির অভিযান: হেরোইন-ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২২

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
ঢাবি মাস্টারদা সূর্যসেন হলের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
ডেঙ্গু রোগীর চাপে বিপর্যস্ত সরকারি হাসপাতাল, প্রস্তুতি নিয়ে প্রশ্ন
দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটো'র ডিজিটাল নম্বর প্লেট বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর আলম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement