এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

2026-10-17T18:33:54+06:00
2026-10-17T18:33:54+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম 
⏲
শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উৎসবমুখর পরিবেশে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোতে পাহারাদারের দায়িত্ব পালন করছেন। এ কারণে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করছে।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, এবার সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এ উৎসবে অংশ নিচ্ছেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
জামিনে মুক্তি পেলেন ককরোচপ্রধান দীপকে
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর

সর্বাধিক পঠিত 

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, যুবক আটক
দুর্গাপূজার মণ্ডপে চাহিদা অনুযায়ী পানি দেবে চট্টগ্রাম ওয়াসা
খাগড়াছড়ির পানছড়ির সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও গুলি উদ্ধার
আলফাডাঙ্গা প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মুজাহিদ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement