ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি

2026-10-15T14:48:05+06:00
2026-10-15T14:48:05+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৪৮ পিএম 
⏲
সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সবার আগে বাংলাদেশে বিএনপির এ স্লোগান নিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি এই নীতিতে দেশ পরিচালনা করছে সরকার।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘সারের ডিলার নিয়োগে যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দিচ্ছে সরকার। এমনকি টাকার বিনিময়ে ডিলার নিয়োগের ক্ষেত্রে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে।’

দলীয় চাপের মুখে নিয়ম ভেঙে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে এ ঘটনায় দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এছাড়া জামায়াতের ছয় দফা দাবি জানিয়েছেন তিনি। দাবির মধ্যে রয়েছে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়া; নিয়োগের যোগ্যতা ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ; অর্থ আদায়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া; সারসংকট নিয়ে সরকারি বক্তব্য ও মাঠপর্যায়ের পরিস্থিতির অসংগতি যাচাই; দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা এবং তদন্তের অগ্রগতি প্রকাশ; পাশাপাশি অভিযোগের ক্ষেত্রে প্রমাণভিত্তিক যাচাই নিশ্চিত করা।

দেশবার্তা/এমআর

 

 

 

 



সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement