বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পলিত হয়ে আসছে বিশ্ব খাদ্য দিবস। ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

2026-10-15T17:32:49+06:00
2026-10-15T17:32:49+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম 
⏲
বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পলিত হয়ে আসছে বিশ্ব খাদ্য দিবস। ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে কাজ করা বিভিন্ন সংস্থা, যেমন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এই দিনটি ব্যাপকভাবে উদযাপন করেন।

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বরিশাল বিভাগ'র অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম এর SMART-dry Fish প্রকল্পের উদ্যোগে ও সোনার বাংলা পরিবেশ ক্লাব এর আয়োজিত বিশ্ব খাদ্য দিবসে শিশুদের নিরাপদ, পুষ্টিকর ও সুষম খাদ্য এবং দেহের বিভিন্ন চাহিদা পূরণে যে খাদ্যগুলো কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়ে সম্মুখ ধারণা প্রদান করে। একই সাথে আলোচনা করা বিষয় থেকে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। যাতে সচেতনতামূলক এ আলোচনা বেশ ভালোভাবে রপ্ত করতে পারে শিক্ষার্থীরা।

"ক্ষধামুক্ত বিশ্ব গড়ি, অপচয় বন্ধ করি" এই প্রতিপাদ্য ও "পুষ্টিকমান খাদ্য খাই, সুস্থ-সবল জীবন চাই" —আরও ভালো খাবার, আরও ভালো মন" এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে পুরস্কার হিসেবে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সামগ্রী পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। 

এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি শেষে সচেতনতামূলক বার্তা দিতে গুরুত্বপূর্ণ আলোচনার আয়োজন করে SMART-dry Fish প্রকল্প। প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পুষ্টিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন নিরাপদ ও পুষ্টিমানসম্মত খাবার গ্রহণ, খাদ্যের অপচয় কমানো এবং সুস্থ-সবল জীবন গঠনে সুষম খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন- পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুল আলম, সংগ্রাম এর উপনির্বাহী পরিচালক ড. সিএম মঈন সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement