জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এক অটোচালকের গলা কেটে হত্যা করে তার ব্যবহৃত ব্যাটারিচালিত

2026-10-14T13:31:29+06:00
2026-10-14T13:31:29+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৩১ পিএম 
⏲
জয়পুরহাটের এক অটোচালকের গলা কেটে হত্যার পর লাশ পড়ে আছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এক অটোচালকের গলা কেটে হত্যা করে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোটি ছিনতাই করে নিয়ে গেছে একদল দুষ্কৃতিকারী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ ই অক্টোবর মঙ্গলবার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নিজের অটো নিয়ে বের হয়েছিলেন। কিন্তু  রাতে কোন এক সময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা সুপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। 

দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে  নৃশংসভাবে তার গলা কেটে তাকে হত্যা করে পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে   নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়। ​পরবর্তীতে ১৪অক্টোন্বর বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা রক্তাক্ত নিথর দেহ দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশে খবর দেন।

 খবর পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত ঘাতকদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, বিষয়টি খুবই মর্মান্তিক,  খবর পেয়ে গঠনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য  মর্গে প্রেরন  করা হয়েছে।  এই ঘটনায় অটো ভ্যান উদ্ধার সহ  জড়িতদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement