এবার শীতে ঢাকায় তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে

বাসস

পরিবেশ

নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা

2026-10-14T16:50:10+06:00
2026-10-14T16:50:10+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
পরিবেশ
এবার শীতে ঢাকায় তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
বাসস
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবারের শীত ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দিনের তাপমাত্রা আবার বাড়তে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে শীতের আমেজ শুরু হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকতে পারে। মূলত এ সময়েই শীতের তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় ইতিমধ্যে উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে, যা আবহাওয়া শীতল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ হওয়ায় রাজধানীতে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় অক্টোবরের শুরু থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে দাঁড়ায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
পরিবেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement