বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বরিশালে প্রচারণা চালিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার বরিশাল শহরের সোনালী ব্যাংক ভবন প্রাঙ্গণে আয়োজিত এই প্রচারণামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন খান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মু. আলমগীর হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে