অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃত্যু, ২৪ ঘণ্টায় ৯

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু

2026-10-13T17:03:32+06:00
2026-10-13T17:03:32+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
চলতি বছরে প্রাণহানি বেড়ে ৩১৬
অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃত্যু, ২৪ ঘণ্টায় ৯
নতুন আক্রান্ত ১৯৫৪
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল অক্টোবর মাসের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৭১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে এক হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৫ জন রোগী, যার ফলে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ২৯৬ জনে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মার্চে শূন্য, এপ্রিলে শূন্য, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। তবে সেপ্টেম্বরে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরের প্রথম ১৩ দিনেই সেই মৃত্যুর সংখ্যা ৭১ জনে পৌঁছেছে।

আক্রান্তের দিক থেকেও আগস্ট মাস থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে, যা সেপ্টেম্বরে বড় আকার ধারণ করে। গত সেপ্টেম্বরে রেকর্ড ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, যা আগস্টে ছিল ২০ হাজার ৫৩৬ জন। আর চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ২৩ হাজার ৭৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement