এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

বিনোদন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের একাধিক ছবি বিকৃত করার অভিযোগ তুলেছেন ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরণ। তার দাবি,

2026-10-13T21:14:22+06:00
2026-10-13T21:14:22+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:১৪ পিএম 
⏲
অভিনেত্রী শ্রিয়া সরণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের একাধিক ছবি বিকৃত করার অভিযোগ তুলেছেন ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া সরণ। তার দাবি, কখনো ছবিতে শরীরের বিভিন্ন অংশের আকার পরিবর্তন করা হচ্ছে, আবার কখনো সরিয়ে দেওয়া হচ্ছে অন্তর্বাস। এ ধরনের ঘটনা বিরক্তিকর বলে উল্লেখ করলেও এআই প্রযুক্তির ইতিবাচক দিকগুলোর কথাও বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআইয়ের অপব্যবহার নিয়ে কথা বলেন শ্রিয়া। তার মতে, এ ধরনের ঘটনার শিকার নারীরাই বেশি হন। তাদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা ঘিরে নানা ধরনের কুরুচিকর আলোচনা তৈরি হয়।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে শ্রিয়া বলেন, বিষয়টা কখনো কখনো হাস্যকর মনে হয়। অনেক সময় তো বুঝতেই পারি না, ছবিটা আদৌ আমার কি না? শরীরের বিভিন্ন অংশ বিকৃত করে দেওয়া হচ্ছে। কখনও স্তনের আকার পালটে দিচ্ছে, কখনো ছবিতে থাকা অন্তর্বাস উধাও হয়ে যাচ্ছে, আবার কখনও নিতম্বের আকার বড় করে দেওয়া হচ্ছে। বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে হালকাভাবে নেওয়াই ভালো। তবে একটা কথা বলতেই হয়, এটা অত্যন্ত বিরক্তিকর।

এর আগে এআইয়ের অপব্যবহার নিয়ে সরব হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার একটি রোমান্টিক গানের দৃশ্য বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। নারীশরীরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করাকে যৌন নিগ্রহের সঙ্গে তুলনা করেছিলেন এই অভিনেত্রী।

তবে এআই প্রযুক্তির অপব্যবহারের সমালোচনা করলেও এর ইতিবাচক দিকগুলো অস্বীকার করেননি শ্রিয়া। তার মতে, এই প্রযুক্তির অনেক উপকারিতা থাকলেও এর অপব্যবহার বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এআই-এর যেমন অনেক ভালো দিক ও উপকারিতা রয়েছে, তেমনই এই প্রযুক্তি অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। ফলত এমন সব পরিস্থিতি তৈরি হতে পারে, যা বিপজ্জনক! আমার মনে হয়, যে কোনও প্রযুক্তির ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। সময়ের সঙ্গে আমাদের হয় এর সঙ্গে মানিয়ে চলতে হবে, নয়তো এর মোকাবেলা করতে হবে।

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে এআইয়ের অপব্যবহার নিয়ে তারকাদের উদ্বেগও বাড়ছে। বিশেষ করে সম্মতি ছাড়া ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষার বিষয়টিকে সামনে নিয়ে আসছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement