‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন উদযাপনে অনুরাগী ও ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ এই দিনটি

2026-10-12T15:32:43+06:00
2026-10-12T15:32:43+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘বার্থডে গার্ল’ লুকে উষ্ণতা ছড়ালেন অপু
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম 
⏲
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন উদযাপনে অনুরাগী ও ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসার ঢল নেমেছে। বিশেষ এই দিনটি উপলক্ষে সাদাকালো আবহ এবং গ্ল্যামারাস সাজে তোলা একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগী মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই চিত্রনায়িকা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে স্টাইলিশ ভঙ্গিতে হাতে জন্মদিনের কেক নিয়ে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী সংক্ষেপে লেখেন- ‘বার্থডে গার্ল’।

তবে তাঁর এই ক্যাপশন ঘিরে নেটিজেনদের একাংশের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। ‘গার্ল’ শব্দটির প্রয়োগ নিয়ে মন্তব্য করে এক অনুরাগী লিখেছেন, “বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।” একই সঙ্গে জন্মদিনের সাজপোশাক ও লুক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া।

অবশ্য এসব ট্রোল ও সমালোচনাকে ছাপিয়ে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার বারতাই প্রাধান্য পেয়েছে বেশি। অনুরাগী ও নেটিজেনদের একটি বড় অংশ অপুর নতুন লুক, সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসায় ভাসিয়েছেন তাঁকে।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও শনিবার দিবাগত মধ্যরাতে (রোববারের প্রথম প্রহরে) অপু বিশ্বাসের জন্মদিন উদযাপনের সূচনা ঘটে। প্রিয় সন্তান আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। জয়ের দেওয়া সেই বিশেষ কেকের ওপর লেখা ছিল- ‘হ্যাপি বার্থডে মম, আই লাভ ইউ’। ছেলে ও মায়ের ভালোবাসার এই মিষ্টি মুহূর্তের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এর আগে জন্মদিনের ঠিক প্রাক্কালে সাদাকালো আবহে ধারণ করা একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন অপু। নতুন রূপের সেই ভিডিও ও ছবির ক্যাপশনে নিজেকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement