নিউ ইয়র্কের আলো ঝলমলে রাতে চার তারকার জয়োৎসব

বিনোদন ডেস্ক

বিনোদন

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও ঝলমলে শহর নিউ ইয়র্কের রাত উদযাপনে মাতলেন ঢালিউডের চার আলোচিত তারকা নির্মাতা রায়হান রাফী

2026-10-12T18:01:01+06:00
2026-10-12T18:01:29+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
নিউ ইয়র্কের আলো ঝলমলে রাতে চার তারকার জয়োৎসব
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:০১ পিএম  আপডেট: ১২.১০.২০২৬ ৬:০১ পিএম
⏲
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও ঝলমলে শহর নিউ ইয়র্কের রাত উদযাপনে মাতলেন ঢালিউডের চার আলোচিত তারকা নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা।

হাতভরা পুরস্কারের ট্রফি ও ফ্রেমে বন্দী মুখে বিপুল উচ্ছ্বাস নিয়ে নিউ ইয়র্কের উন্মুক্ত রাস্তায় আনন্দ-মুহূর্ত উদযাপনে মেতে ওঠেন তাঁরা। গত ১০ অক্টোবর নিউ ইয়র্ক শহরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়েছিলেন এই চার তারকা। অনুষ্ঠানে নিজ নিজ কাজের স্বীকৃতিস্বরূপ প্রত্যেকেই পুরস্কৃত হন।

পুরস্কার পাওয়ার পর রাতের আলোয় তারকাদের দারুণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। ছবিতে দেখা যায়, তিন অভিনেত্রীর পরনে ছিল উজ্জ্বল ও নজরকাড়া পোশাক, আর রায়হান রাফী পরিধান করেছিলেন সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট।

উৎসবমুখর ছবিগুলো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিশেষ অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যাপশনে তিনি লেখেন, নিউ ইয়র্ক সিটির এক রাত। অর্জন, বন্ধুত্ব আর দারুণ কিছু স্মৃতির উদযাপন। ভিন্ন একটি শহরে এসে সম্মাননা পাওয়া এবং সেই বিশেষ মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া আমার জন্য সত্যিই আনন্দের। হাসি-আনন্দে ভরা এই রাতের কথা অনেক দিন মনে থাকবে।

একই রাতের স্মৃতির যৌথ ছবি পোস্ট করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তমা মির্জাও। তিনি লেখেন, বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক- আমাদের একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ এবং নিজেদের অর্জনকে উদযাপন করা। এই পথচলা অনেক দীর্ঘ, তবে একে অপরের পাশে থাকার চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। চমৎকার এই মুহূর্তটি বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত। এমন কিছু বন্ধুত্ব জীবনের পথচলাকে সার্থক করে তোলে।

উল্লেখ্য, তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার মধ্যে ব্যক্তিগত সুসম্পর্ক ও দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব রয়েছে। ঢাকায় অবস্থানকালেও তাঁদের প্রায়ই একসঙ্গে আড্ডা দিতে ও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তগুলো প্রকাশ করতে দেখা যায়। অন্যদিকে নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একাধিক হিট প্রজেক্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তমা মির্জা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement