বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের

বিনোদন ডেস্ক

বিনোদন

স্বাধীনধারার চলচ্চিত্র ‘নীল চোখ’ এর মাধ্যমে বড় পর্দায় নতুন নায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছেন তরুণ অভিনেতা বিভান বাদল।

2026-10-13T17:46:28+06:00
2026-10-13T17:46:28+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৪৬ পিএম 
⏲
স্বাধীনধারার চলচ্চিত্র ‘নীল চোখ’ এর মাধ্যমে বড় পর্দায় নতুন নায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছেন তরুণ অভিনেতা বিভান বাদল। ক্রেডো ক্রিয়েটিভ ফিল্ম ও বর্মন ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত এই পূর্ণদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করছেন সুপিন বর্মন। রহস্য, রোমান্স এবং পর্যটননির্ভর গল্পের এই চলচ্চিত্রে তার বিপরীতে রয়েছেন নুসরাত রিতিকা।

গত ৩১ জুলাই রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর সিলেট ও হবিগঞ্জের সাতছড়ির চা-বাগান, উঁচু-নিচু টিলা এবং ঝরনার প্রাকৃতিক দৃশ্যে ছবিটির অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়। সম্প্রতি উত্তরা দিয়াবাড়ির শুটিং হাউসে শেষ হয়েছে ছবিটির শেষ ধাপের কাজ। চলতি মাসেই দুটি গানের চিত্রায়নের মাধ্যমে এর পুরো শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতে মুক্তি পেতে পারে ছবিটি।

মিষ্ক আল মারুফের রহস্যগল্পের মূল ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক। এতে পাহাড়ি প্রকৃতির পাশাপাশি স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর লোকজ সংস্কৃতিও তুলে ধরা হবে। 

ছবিটিতে আরও অভিনয় করেছেন মারুফ আকিব, এ বি এম সোহেল রশিদ, বিধান রায়, ইমরান হাসো, সাঞ্জিদা তাসনিমসহ অনেকে। বঙ্গবিডির টেকনিক্যাল ও ডিজিটাল পার্টনারশিপে নির্মিত এই ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন নবাগত নায়ক বিভান বাদল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement