যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশের মাটিতে এই হেনস্তার ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা একদল ব্যক্তি জড়িত ছিলেন বলে মনে করছে সরকার।।
বিবৃতিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছে, যাতে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায় এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া যায়। তাদের কর্মকাণ্ড বিশ্ববাসীর সামনে বাংলাদেশ ও দেশের সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
দেশবার্তা/একে