জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা

জাতীয়

নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাগক্ষ থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। পরে আইজিপির

2026-10-13T17:00:34+06:00
2026-10-13T17:00:50+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন দুই পুলিশ কর্মকর্তা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:০০ পিএম 
⏲
নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাগক্ষ থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। পরে আইজিপির হাত থেকে ল্যাপটপটি বুঝে পান ওই বিদেশি পর্যটক। সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে পুরস্কৃত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে ওই পর্যটকের হাতে ল্যাপটপটি হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বিশ্রামাগারে অপেক্ষা করার সময় ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে জিনিসপত্র না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। হারানো ল্যাপটপটিতে তার বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ নথিপত্র ও গবেষণা ডেটা ছিল।

ওই পর্যটকের লিখিত আবেদনের পর নাটোর সদর থানা পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। পরে গত ১১ অক্টোবর রাতে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণের সময় নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ ওসি মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন আইজিপি। এ সময় তিনি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন এবং দেশের সব ইউনিটকে দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement