কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অতিরিক্ত আশাবাদ বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। এতে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন পাওয়ার সুযোগও সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
একই সঙ্গে সরকারের ঋণ নেওয়ার ব্যয় বৃদ্ধি, হেজ ফান্ডের বিনিয়োগজনিত বাজারচাপ এবং ঋণের অস্বচ্ছ কাঠামো বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট নিয়ে এক বিবৃতিতে এসব ঝুঁকির কথা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন জুবিলি ইউএসএ নেটওয়ার্ক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যাংকক থেকে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক এরিক লেকম্পটে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
দেশবার্তা/এমআর