চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা মহানগরীর বাগমারা তেঁতুলতলা সর্বজনীন পূজা মন্দিরে চিনিগুঁড়া ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে দুর্গাপ্রতিমা। প্রচলিত সাজসজ্জার বাইরে গিয়ে

2026-10-14T16:45:38+06:00
2026-10-14T16:45:38+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
খুলনা মহানগরীর বাগমারা তেঁতুলতলা সর্বজনীন পূজা মন্দিরে চিনিগুঁড়া ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে দুর্গাপ্রতিমা। প্রচলিত সাজসজ্জার বাইরে গিয়ে কৃষিপ্রধান বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। সোনালি ধানের শিষে অলংকৃত প্রতিমাটি দেখতে মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা। শিল্প, সংস্কৃতি ও কৃষির মেলবন্ধনে তৈরি এ প্রতিমা এবারের দুর্গোৎসবে খুলনার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

মন্দিরের প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩০ কেজি চিনিগুঁড়া ধান। চারজন শিল্পী প্রায় ৪০ দিন ধরে পরিশ্রম করে প্রতিমাটি তৈরি করেছেন। এতে ব্যয় হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। 

আয়োজকদের ভাষ্য, খুলনা মহানগরীর প্রায় ৭০টি পূজামণ্ডপের মধ্যে কেবল বাগমারা তেঁতুলতলা মন্দিরেই এভাবে ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানো হয়েছে।

প্রতিমার সোনালি অলংকরণে ফুটে উঠেছে বাংলার কৃষকের শ্রম, ফসলের সমৃদ্ধি ও গ্রামীণ জীবনের পরিচিত দৃশ্য। সাধারণ সাজসজ্জার বদলে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করায় প্রতিমাটি দর্শনার্থীদের মধ্যে বিশেষ কৌতূহল তৈরি করেছে। প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ প্রতিমাটি দেখতে আসছেন। বিশেষ করে তরুণ ও যুবসমাজের মধ্যে এ আয়োজন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে।

মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এখানে প্রচলিত রীতিতে প্রতিমা তৈরি করা হলেও এবার দর্শনার্থী ও এলাকাবাসীর চাহিদা বিবেচনায় ব্যতিক্রমী কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ভাবনা থেকেই চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা অলংকরণের উদ্যোগ নেওয়া হয়। তরুণ প্রজন্ম, মন্দির কমিটি ও পূজা আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মিলিত পরিশ্রমে এ পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।

পূজা পরিচালনা কমিটির এক সদস্য বলেন, আমাদের মণ্ডপে এবার চিনিগুঁড়া ধান দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছে। খুলনা শহরের প্রায় ৭০টি মণ্ডপের মধ্যে আমাদেরটাই একমাত্র ব্যতিক্রমী আয়োজন। আমাদের তরুণ প্রজন্ম, মন্দির কমিটি এবং পূজা পরিচালনার সঙ্গে যুক্ত সবার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই রূপ সম্ভব হয়েছে। এই বিশেষ আয়োজনের কারণে এবার আমাদের মণ্ডপ আরও অনেক বেশি জমজমাট ও মুখরিত হয়ে উঠেছে। আমরা সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানাচ্ছি।

মন্দির পরিচালনা কমিটির সদস্য সুব্রত সরকার বলেন, সবাই বলত, আপনারা এবার একটু ব্যতিক্রম কিছু করেন। সবার মন জয় করার জন্যই আমরা এবার ধানের প্রতিমা তৈরি করেছি। আমাদের সময় লেগেছে প্রায় এক মাস ১০ দিন। ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে এই প্রতিমাটি গড়া হয়েছে। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি হবে ধরে নিয়েই আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাগমারা তেঁতুলতলা সর্বজনীন পূজা মন্দিরে প্রতিবছর বিভিন্ন পূজা-অর্চনা হয়ে আসছে। মন্দিরটির ইতিহাসেও রয়েছে ব্যতিক্রমী আয়োজনের নজির। পরিচালনা কমিটির প্রবীণ সদস্য পিন্টু কুমার বিশ্বাস জানান, ১৯৯৮ ও ১৯৯৯ সালে বৈদ্যুতিক পদ্ধতি ব্যবহার করে প্রতিমার সঙ্গে সিংহের গর্জনের ব্যবস্থা করা হয়েছিল। সেই আয়োজনও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

এবারের ধানের প্রতিমা নিয়েও দর্শনার্থীদের সাড়া দেখে সন্তোষ প্রকাশ করেন পিন্টু কুমার বিশ্বাস। তিনি বলেন, আমাদের এই তেঁতুলতলার প্রাচীন মন্দিরে ১৯৯৮-৯৯ সালে সিংহের গর্জনের প্রতিমা করেছিলাম, আর এবার করলাম ধানের প্রতিমা। এটা দেখে দর্শনার্থী থেকে শুরু করে ছোট-বড় সবাই প্রচণ্ড আনন্দিত ও উৎফুল্ল। দর্শকেরা আমাদের যে অভূতপূর্ব সাড়া ও উৎসাহ দিচ্ছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।

বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জীবনে ধানের গুরুত্ব অপরিসীম। মাঠে পাকা ধানের শিষ দুলতে শুরু করলে কৃষকের ঘরে নতুন ফসলের আশা জাগে। সেই ধানের শিষ দিয়ে দেবী দুর্গার প্রতিমা সাজানোর মধ্য দিয়ে কৃষি ও লোকজ ঐতিহ্যকে উৎসবের সঙ্গে যুক্ত করেছেন আয়োজকেরা।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement