দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরি’ বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩০ জন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে দিনাজপুর চেম্বার ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বক্কর ছিদ্দীক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি মো. শামীম কবির ও পরিচালক মনজুর মোরশেদ সুমন। এ সময় চেম্বারের পরিচালক শামীম কবির অপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেম্বারের সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক সায়মন এবং প্রশিক্ষণার্থী রুবাইয়াত বিনতে নূর, রেজওয়ানা পারভীন সিনথিয়া ও মুস্তাহিদা চৌধুরী রুমি।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন।
প্রতিনিধি/আরএইচ