হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

হিন্দু সম্প্রদায়ের মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে—এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২

2026-10-15T18:49:59+06:00
2026-10-15T18:49:59+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
হিন্দু সম্প্রদায়ের মানুষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে—এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মন্দিরগুলোতে সরকারি অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভেদ, বৈষম্য বা দূরত্ব ছিল না। ঈদ ও পূজায় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যাতায়াত ও সম্প্রীতি ছিল। তবে গত ১৭-১৮ বছর তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “উনারা আমাদের ভোট দিয়েছেন। উনাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে—এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ।”

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে হুইপ বলেন, “আপনাদের পাহারা আমি নিজেই পাহারা দেবো। কেউ যদি কিছু কয়, কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে, আমাকে টেলিফোন করবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করবো।”

নিজের নির্বাচনী এলাকা নাটোর ও নলডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “যে কদিন আমি বেঁচে আছি, আমার হিন্দু ভাইবোনেরা বুক উঁচু করে চলবে। যদি কেউ বাঁকা চোখে তাকায়, কেউ যদি আপনাদের হুমকি-ধামকি দেয়, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু আজকে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, তাদের বিষদাঁত এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভেঙে দেবে।”

অনুষ্ঠানে নাটোর সদরের ৮২টি মন্দিরে এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি মন্দিরে সরকারি অনুদান হিসেবে চাল দেওয়ার কথা জানানো হয়। প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement