প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে

চট্টগ্রাম অফিস

সারাদেশ

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে (২৮) হত্যার পর বস্তাবন্দি মরদেহ চট্টগ্রামের শিকলবাহা খালে ফেলে

2026-10-15T18:24:44+06:00
2026-10-15T18:24:44+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে (২৮) হত্যার পর বস্তাবন্দি মরদেহ চট্টগ্রামের শিকলবাহা খালে ফেলে দেওয়ার ঘটনায় রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। এ ঘটনায় মো. মুসলিম উদ্দিন (৩৯) ও শুক্কুর আহম্মদকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রায় আড়াই মাস পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের কথা জানিয়েছে পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।

মামলার বিবরণ ও পিবিআই সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস বাঁশখালী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শিলকুপ ইউনিয়নের মনকি চর দিঘির পাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি ম্যাফ সুজ লিমিটেড নামে একটি জুতার কারখানায় চাকরি করতেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত বছরের ৪ তারিখে রাজা মিয়া ওরফে রাজুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাঁকে বিয়ে করেন।

পিবিআই সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী বেড়ানোর কথা বলে জান্নাতুলকে সাম্পান নৌকায় তোলা হয়। নৌকাটি নিয়ে শিকলবাহা খালে প্রবেশ করেন তাঁরা। নৌকাটি চালাচ্ছিলেন মুসলিম উদ্দিন এবং ভেতর থেকে পানি সেচ দিচ্ছিলেন শুক্কুর আহম্মদ।

রাত ৮টার দিকে নৌকায় রাজা মিয়ার সঙ্গে জান্নাতুলের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাজু তাঁর স্ত্রীর মোবাইল ফোন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেন। এরপর জান্নাতুলের মুখ চেপে ধরে তাঁকে বস্তায় ভরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন রাজু ও তাঁর এক সহযোগী। পরে জান্নাতুলের হাত-পা রশি দিয়ে বেঁধে বস্তাবন্দি মরদেহ খালে ফেলে তাঁরা চলে যান।

গত ২ আগস্ট শিকলবাহা খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ। এ ঘটনায় জান্নাতুলের মা বাদী হয়ে রাজুসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। গত ৬ অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী মো. মুসলিম উদ্দিনকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্কুর আহম্মদকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর মুসলিম উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, যৌথ উদ্যোগের নতুন সম্ভাবনা
ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ: হুইপ দুলু
হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশগ্রহণের লক্ষ্যে সেনাবাহিনীর অগ্রবর্তী দলের যাত্রা
দিনাজপুরে পাটজাত পণ্য তৈরির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত, আহত ১১
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement