পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন?

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

চব্বিশের গণ-অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পুনর্গঠিত হচ্ছে। দু-এক দিনের

2026-10-13T19:28:11+06:00
2026-10-13T19:28:11+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন?
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চব্বিশের গণ-অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পুনর্গঠিত হচ্ছে। দু-এক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির তিন কেন্দ্রীয় নেতা।

এনসিপির এই জ্যেষ্ঠ নেতারা জানান, পরিবর্তিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন। নতুন কমিটিতে তাদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।

এছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করার বিষয়ে আলোচনা রয়েছে। মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।

সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। এ কাজে তাকে সহযোগিতা করতে পারেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।

কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দিন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব ঘোষণা করে আহ্বায়ক কমিটি করা হয়। পরে সেই আহ্বায়ক কমিটিতে দুই শতাধিক নেতাকর্মী স্থান পান।

দুই বছরের মাথায় এনসিপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলের মধ্য দিয়েই কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হবে বলে জানানো হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ দৃশ্যম অভিনেত্রীর
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ-সংঘর্ষ, যোগ দিলেন থুনবার্গ

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
দলীয় রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণা সাংবাদিক ফকির মিরাজের
জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement