সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সামনের কমিটির সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে এগিয়ে ছাত্র নেতা রেজওয়ান রাফি। কলেজটির সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলেও তার আলোচনা জোরালো হচ্ছে। জানা গেছে, বিগত স্বৈরাচারী সরকারের আমল এবং ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রেজওয়ান রাফি সক্রিয়ভাবে রাজপথের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন।
দলীয় সূত্রও বলছে, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের প্রতিটি মিছিল-মিটিং, সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচিতে রেজওয়ান রাফি একজন কর্মীর অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তবে, রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার নিয়মিত অংশগ্রহণ ও কাজের প্রশংসা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
এদিকে, ২৪-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরে অংশ নেওয়া এই ছাত্রনেতাকে আগামী কমিটিতে মূল্যায়ন করার জোরালো দাবি উঠেছে। রেজোওয়ান রাফি বর্তমানে তিতুমীর কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি ততুমীরস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ (তিতুমীর কলেজ) ঢাকা প্রধান উপদেষ্টা। উপদেষ্টা, তিতুমীর একাউন্টিং অ্যাসোসিয়েশন সরকারি তিতুমীর কলেজ, ঢাকা। এবং বগুড়া থিয়েটার ঢাকা শাখার প্রচার সম্পাদক।
দেশবার্তা/আরএইচ