দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

দেশে শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, কার্যত সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর

2026-10-04T14:59:48+06:00
2026-10-04T14:59:48+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন
দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশে শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, কার্যত সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যাংক, বিমা, করপোরেশন ও স্টক মার্কেট আজ মাটির সঙ্গে মিশে আছে। এমনকি পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও খোদ রাজধানীতে দিনে-দুপুরে ও রাতে নানা অপকর্ম ঘটে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশ আমাদের সবার। আমরা বিরোধী দলে থাকলেও আমরা দায়িত্বহীন নই। আমাদেরও দায়িত্ব আছে।

সম্প্রতি বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তিন দিন আগে ঢাকা এয়ারপোর্টের সীমাহীন দুর্নীতি ও অন্যায়-অপকর্মের প্রতিবাদ করেছিলেন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দু’বারের সাবেক এমপি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজর। ওমরাহ থেকে ফিরে আসার সময় জমজমের পানি ও ব্যাগেজের বিষয়ে হয়রানির প্রতিবাদ করায় এবং খেটে খাওয়া প্রবাসী ভাই-বোনদের পক্ষে কথা বলায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, তিনি কথা বলেছেন ভুক্তভোগী প্যাসেঞ্জারদের জন্য। তিনি এই কথা বলেছেন আমাদের দেশের অর্থনীতির চাকাকে যারা বাঁচিয়ে রেখেছে, সেই সব খেটে খাওয়া প্রবাসী ভাই-বোনদের জন্য। যাদের ব্যাগগুলো কেটে ব্যাগের ভেতর থেকে মূল্যবান সম্পদ সরিয়ে ফেলা হয়, চুরি করা হয়, তাদের জন্য কথা বলেছেন তিনি।

সাবেক ওই এমপির বিরুদ্ধে তড়িঘড়ি করে মিথ্যা মামলা করা হয়েছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সেই মামলায় বলা হয়েছে তিনি একজনকে শারীরিকভাবে নাজেহাল করেছেন। এটা ১০০ ভাগ নয়, ১০০০ ভাগ মিথ্যা। তিনি কারো গায়ে হাত তোলেননি।

সিসিটিভি ফুটেজের প্রসঙ্গে আইনজীবীদের প্রশ্নের মুখে সিসি ক্যামেরা না থাকার অজুহাত দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো হয়েছে। তাকে অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে। অপমান করার জন্য তার বুকের জ্যাকেট ফেলে দেওয়া হয়েছে। আমরা নিন্দা জানাই।

গ্রেপ্তারের আগে তাঁর সঙ্গে কথোপকথনের বিষয়টি জানিয়ে জামায়াত আমির বলেন, মামলা হওয়ার পরে আমি তাকে ফোন করেছিলাম, আমরা অ্যান্টিসিপেটরি বেল নেব কিনা। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে আমাকে বলেছিলেন, আমি অন্যায় করিনি, কাজেই আমি আত্মসমর্পণ করব না। আমি চাই আমাকে গ্রেপ্তার করা হোক। আমি চাই, প্রতিবাদের কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা বাংলাদেশের কোটি মানুষ এজন্য দেখেছেন।

একটি মেডিকেল সেন্টারে হামলার ঘটনা নিয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনপ্রতিনিধিরা আড়ালে থেকে এতে নেতৃত্ব দিয়েছেন। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করালেও অভিযুক্তকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে বোকা ভাববেন না, অন্ধ ভাববেন না। আপনাদের যদি একজনের দুটো করে চোখ থাকে, তাহলে জনগণের সূর্যের মতো দুটো চোখ আছে। পরিষ্কার করে সবকিছু দেখেন। আড়াল করতে পারবেন না।

ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বে ইতোমধ্যে ডেঙ্গুর প্রতিষেধক টিকা চালু হলেও সরকার এ বিষয়ে কোনো সদুত্তর দেয়নি। তিনি বলেন, ঠিক আছে, সরকারিভাবে যদি আনার তহবিল না থাকে, বেসরকারি রাস্তা ওপেন করে দেন। অন্তত মানুষ বাঁচার জন্য একটা অস্ত্র তো হাতে পাবে। নিজেও আনবে না, বাজারও খুলে দেবে না।

সংগঠনটির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, জামায়াতে ইসলামী বসে থাকার সংগঠন নয়। আপনারা দেখেছেন, দেশে যখনই যে দুর্যোগ এসেছে, এটা আল্লাহর ইচ্ছা, আমরা সঙ্গে সঙ্গে আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছি।

ডেঙ্গু প্রতিরোধে দলীয় উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা উত্তরে জামায়াত মনোনীত প্রার্থী ইতোমধ্যে বিভিন্ন খাল ও বদ্ধ নালা পরিচ্ছন্ন করার অভিযান শুরু করেছেন। পাশাপাশি আক্রান্ত রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]