শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু

জাতীয়

দেশের অন্যতম শীর্ষ শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা

2026-10-04T20:09:18+06:00
2026-10-04T20:09:18+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম 
⏲
খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু
দেশের অন্যতম শীর্ষ শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদি এই কমিটিতে কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।

গত ১১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩০ সদস্যের এই নতুন কমিটি গঠিত হয়।

ঘোষিত কমিটিতে মো. নাজিম উদ্দিন আলম সভাপতি এবং মো. রেজাউল ইসলাম রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মো. হুমায়ুন কবীর এবং সহসভাপতি পদে মো. মুজিবুর রহমান মিয়া, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, মো. নুরুল আলম, মো. শরাফত হোসেন ও মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসেন খান, অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন, মো. আক্তারুজ্জামান ও মো. আবদুল মমিন সবুজ। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাজিদুর রহমান সাজু, মো. শাহীন রহমান শাহেদ, মো. মহিউদ্দিন আহমেদ, মো. নিজাম উদ্দিন স্বপন ও মো. আব্দুল জলিল নিপু।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, অর্থ সম্পাদক মো. সাজেদুল হক ভূঁইয়া মিল্টন, প্রচার সম্পাদক মো. তানভীর আহমেদ শুভ, দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী আবুল হোসেন সবুজ এবং সড়ক পরিবহন সম্পাদক মো. হারুন মণ্ডল।

এছাড়া নতুন এই কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম দুলাল, মো. ইখতিয়ার রহমান কবির, শাহ আলম হোসেন (রিমন), মো. সালেকুর রহমান, মো. মোস্তফা শিকদার ও মো. আবুল কাশেম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]