সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর মতিহার এলাকার মাসুদ রানা রাব্বানীর বিরুদ্ধে থাকা পুরোনো মামলার তথ্য পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে

2026-10-03T16:45:28+06:00
2026-10-03T16:45:28+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নেপথ্যের দোসরদের চিহ্নিত করার দাবি
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
রাজশাহীর মতিহার এলাকার মাসুদ রানা রাব্বানীর বিরুদ্ধে থাকা পুরোনো মামলার তথ্য পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে মুছে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগটি তদন্তাধীন বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, মতিহার থানার তালাইমারী-কাজলা এলাকার বাসিন্দা মাসুদ রানা রাব্বানীর বিরুদ্ধে অতীতে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ডজনের বেশি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) ছিল। অভিযোগে তাঁকে মতিহার এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও কারাবরণের তথ্যসহ ২০২১ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিবরণ সিডিএমএসে সংরক্ষিত ছিল। সম্প্রতি ওই সিস্টেমে তাঁর অতীত অপরাধসংক্রান্ত অধিকাংশ তথ্য ও সন্ত্রাসী তালিকার রেকর্ড পাওয়া যাচ্ছে না। বিষয়টি কারিগরি ত্রুটি, সার্ভার জটিলতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের দাবি জানানো হয়েছে।

আবেদনের সঙ্গে ২০২১ সালের একটি নিয়মিত মামলাসহ রাব্বানীর বিরুদ্ধে করা পুরোনো একাধিক মামলার নথি সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এতে পুলিশের তথ্য সংরক্ষণ ও ডেটা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের কিছু সদস্যের সঙ্গে যোগসাজশে বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও চাঁদাবাজির একটি চক্র গড়ে তোলেন রাব্বানী। প্রায় পাঁচ-ছয় বছর আগে মতিহার এলাকার এক মাদক কারবারিকে পুলিশের মাধ্যমে আটক করিয়ে অর্থ আদায়ের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে দাবি করা হয়েছে। সেখানে রাব্বানীর ঘনিষ্ঠ সহযোগী মিজানুর রহমান টনির সঙ্গে পুলিশের অর্থ লেনদেনের কথোপকথন ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আরএমপির বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় প্রতিপক্ষ সাংবাদিক ও ভিন্নমতের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করে পরে তা বাদ দেওয়ার বিনিময়ে অর্থ দাবির অভিযোগ ওঠে। একই বছরের ২৮ নভেম্বর দায়ের করা আরেকটি রাজনৈতিক মামলায় বাদীকে চাপ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজাহার করানোর অভিযোগও রয়েছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ডিবির এসআই মিজানের সঙ্গে রাব্বানীর যোগসাজশে নাম অন্তর্ভুক্তি ও অব্যাহতির নামে অর্থ লেনদেনের অভিযোগ বাদী করেছেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে রাব্বানী বিরোধী মতের নেতাকর্মীদের পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করিয়ে অর্থ বাণিজ্য চালাতেন। ২০২৩ সালের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন মেয়রের পক্ষে তাঁর প্রচারণায় অংশ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এসব অভিযোগ সামনে আসার পর রাব্বানী রাজশাহীর প্রেসক্লাব ও পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও চরিত্রহননে জড়িত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ঐতিহ্যবাহী প্রেসক্লাবকে বিতর্কিত করতে একটি স্বার্থান্বেষী চক্র সক্রিয় হয়েছে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি খুলে মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব আইডি শনাক্ত করতে পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সিডিএমএস থেকে মামলার তথ্য অপসারণের অভিযোগের বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, মাঠপর্যায় থেকে সাধারণত সিডিএমএসে মামলার তথ্য সংযোজন করা যায়। তবে স্থানীয় পর্যায়ে তথ্য মুছে ফেলা বা রিমুভ করার সুযোগ নেই। মাসুদ রানা রাব্বানীর সিডিএমএস রেকর্ড নিয়ে ওঠা অভিযোগ তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপির নির্দেশনার আলোকে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]