চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে ছেলের বৌভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার

2026-10-03T19:33:08+06:00
2026-10-03T19:33:08+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে ছেলের বৌভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ অক্টোবর) সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। শহিদুল ইসলামের দাবি, বৌভাত অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটিই তার চুরি যাওয়া গরু। রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে এনে জবাই করা হয়েছে—এমন অভিযোগে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের স্বীকার।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ব্র্যাকের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক মিথিলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর ৪ বারে অভিযান
চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন
টোকিওতে কেন বাড়ছে যৌন পর্যটন?
ভাঙা প্রেম ও মলিন সম্পর্ককে সুখী করবেন যেভাবে

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]