লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ। তরুণদের খেলাধুলামুখী করার প্রত্যয়ে

2026-10-01T14:51:31+06:00
2026-10-01T14:51:31+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষীচাপে মাদকবিরোধী বার্তা নিয়ে যুব সমাজের ফুটবল টুর্নামেন্ট
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ। তরুণদের খেলাধুলামুখী করার প্রত্যয়ে আয়োজন করা হয়েছে ‘লক্ষীচাপ বল্লমপাঠ যুব সমাজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী শনিবার (৩ অক্টোবর) লক্ষীচাপ বল্লমপাঠ ইউনিয়ন পরিষদ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৫ নম্বর লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লক্ষীচাপ উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বাবু গজেন্দ্র নাথ রায় (গণি)।

উদ্বোধক হিসেবে থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লক্ষীচাপ বল্লমপাঠের মো. আনোয়ারুল হক আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান শিক্ষক মো. আমিনার রহমান, লক্ষীচাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ভবজিত চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক বাবু বিমল চন্দ্র রায় এবং লক্ষীচাপ ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম (আনন্দ)।

আয়োজকদের এই উদ্যোগে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি হবে।

যুব সমাজের হাতে মাদকের বদলে ফুটবল তুলে দেওয়ার প্রত্যয় নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শাহজালালে ৩৩ লাখ টাকার বিদেশি মদ-সিগারেট-নিষিদ্ধ ক্রিম জব্দ
৫ বছরে ২০ শতাংশ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
বন্ধ হয়ে গেল স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’

সর্বাধিক পঠিত 

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
তেঁতুলিয়ায় বাল্যবিবাহ, কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা
মমতার ঋণ: ঘোড়ার গাড়িতে চড়ে স্কুল আয়া শেফালির রাজকীয় বিদায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]