মাদকের টাকা না দেয়ায় পিরোজপুর ভান্ডারিয়া থানার ধাওয়া ইউনিয়নে পিয়াল হওলাদার (২৬ ) নামে এক যুবকে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতারা। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ভান্ডারিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে পিয়াল হওলাদার বলেন, গত বুধবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়াবদা এসি রায় ১ নং ওয়ার্ডে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় মাদকসেবী ধাওয়া ইউনিয়নের এমদাদুল পিয়ালকে কিছু কথা বলার কথা বলে ওই দোকানের পাশেই ডেকে নেয়। এমদাদুল এ সময় পিয়ালের কাছে টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিরাজ কাজী, রাকিব কাজী ও রাজু সহ আরো ৪/৫ জন যুবক তার উপর হামলা করে।
পিয়ালের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। মহসীন বর্তমানে পলাতক রয়েছে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে যান। পুলিশ বলেছে এ ব্যাপারে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। অপরাপধীরা দ্রুত গ্রেপ্তার হবে।
দেশবার্তা/এমআর