যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন

সারাদেশ

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন বানচাল করার অপচেষ্টার অভিযোগ উঠলেও নির্ধারিত দিনেই ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

2026-09-30T19:57:48+06:00
2026-09-30T19:57:48+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আইনি বাধার সুনির্দিষ্ট স্থগিতাদেশ নেই
যথাসময়েই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন
নির্বাচন আয়োজনে অনড় কমিশন
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম 
⏲
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন বানচাল করার অপচেষ্টার অভিযোগ উঠলেও নির্ধারিত দিনেই ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগামী শুক্রবার (২ অক্টোবর) পূর্বঘোষিত তফসিল অনুযায়ী যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নির্বাচন স্থগিত চেয়ে মঙ্গলবার ঢাকার ৪র্থ সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন সংগঠনের সদস্য এম এ ওয়াদুদ চৌধুরী। মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা মো. জহির উদ্দিন, দুই নির্বাচন কমিশনার মো. নজরুল ইসলাম ও চন্দ্র কুমার মিত্র এবং ‘ওয়েছুর-তোফায়েল’ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীকে আসামি করা হয়েছে।

পরবর্তীতে দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সমাজসেবা অধিদপ্তর আগামী ২ অক্টোবর নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে। চলতি নির্বাচনে ওয়াদুদ চৌধুরী ‘রাগীব-আহাদ’ প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়ে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন।

নির্বাচন স্থগিতের মামলা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আলোচনা সাপেক্ষে এবং যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই তফসিল ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ব্যালট পেপার, ভোট বাক্সসহ সব সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং সমাজসেবা অধিদপ্তরের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী পরিচালনায় যুক্ত থাকবেন। আদালত নির্বাচন স্থগিতের কোনো আদেশ দেননি, কেবল অভিযোগ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন; যা নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেওয়া হবে। সুতরাং নির্বাচন আটকে থাকার কোনো সুযোগ নেই।’

এদিকে ‘আনারস’ মার্কা প্যানেলের সভাপতি প্রার্থী ওয়েছুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী কাজী তোফায়েল আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে রাগীব-আহাদ পরিষদের সদস্যরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। সাবেক সভাপতি রাগীব আলী ও তার দোসররা সংগঠনের সম্পদ ও ব্যাংক আমানত আত্মসাৎ করতেই নির্বাচন বন্ধ করতে চায়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্বাচন আয়োজনের মাধ্যমে সাধারণ সদস্যদের হাতে সংগঠনের মালিকানা ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। দুদিন আগে দায়ের করা এই মামলা প্রমাণ করে তাদের অসৎ উদ্দেশ্য। তাই কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দিয়ে ভোটারদের নির্ভয়ে আগামী শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]